শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভাঙ্গায় কাজী জাফরউল্লাহর নির্বাচনি উঠান বৈঠক

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ২.০৬ এএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উঠান বৈঠক করেছেন
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের নৌকার
প্রার্থী কাজী জাফরউল্লাহ। রবিবার বিকেলে উপজেলার আজিমনগর
ইউনিয়নের মজিবর মাতুব্বরের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজিমনগর
ইউনিয়ন আওয়ামী লীগ ও তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ এ উঠান বৈঠক
আয়োজন করে।
আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহাদ মাতুব্বরের
সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নূর ইসলাম চোকদারের সঞ্চালনায় কাজী
জাফরউল্লাহ প্রধান অতিথি হিসেবে এ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন
প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফরউল্লাহ বলেন, উন্নয়নের ধারা অব্যাহত
রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে আবারও
ভোট দিতে হবে।
তিনি সকল দ্বিধা-দ্বন্ধ ভুলে একযোগে নৌকা প্রতীকে ভোট দিয়ে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবার প্রতি আহ্ধসঢ়;বান
জানান। এ সময় তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে
ধরেন। তিনি আরো বলেন আপনারা অবৈধ টাকার কাছে মাথানত করবেন
না,কারন আপনারা বঙ্গবন্ধুর সৈনিক।আমি ক্ষমতায় থাকাকালিন সময় কোন
অফিস থেকে মাশয়ারা খাইনাই,বালির ব্যবসা করিনাই,কেহ বলতে পারবেনা
আমি চাদাবাজি করছি।আর এবারও নির্বাচিত হলে চাদাবাজি করবনা
ইনশআল্লাহ।আপনারা একটিবার আমাকে সুযোগ দিন এলাকার উন্নয়ন
করার।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা
আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী হেদায়েতউল্ল্যা সাকলাইন,
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পদক আকরামুজ্জামান রাজা।
এতে আরো বক্তব্য দেন- উপজেলা যুবলীগের সাধারন সম্পদক শেখ শাহিন,
উপজেলা ছাত্রলীগের সভাপতি সবুজ মোল্লা সনেট, উপজেলা ছাত্রলীগের
সাধারন সম্পদক খাইরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com