সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

পিরোজপুরে পেঁয়াজের দোকান বন্ধ রাখায় ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৮.০০ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ,
পিরোজপুর প্রতিনিধিঃ- পিরোজপুরে অধিক লাভের আশায় পেঁয়াজ বিক্রি না করে দোকান বন্ধ রাখা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দুইজন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট
কফিল উদ্দিন মাহমুদ শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। একই সঙ্গে পেঁয়াজের দাম না বাড়ানোর বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।

পিরোজপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা নকীব জানান, ভবিষ্যতে আরও দাম বাড়বে তাই পেঁয়াজ ব্যবসায়ী বিনয় কৃষ্ণ পাল দোকান বন্ধ করে চলে যান। নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ অভিযানকালে ওই ব্যবসায়ীকে ডেকে আনেন। বিনয় জানান, তার পেঁয়াজ ১৪০ টাকা দরে ক্রয় করা হয়েছে।
এমন মিথ্যা অজুহাত প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ হাজার টাকা ও অপর ব্যবসায়ী মন্টু সাহা দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় তাকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com