৬-ডিসেম্বর (বুধবার)ইউএনও ছাব্বির আহমেদ আকুঞ্জি যোগদান করায় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ তাকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেয়। সে সময় উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।তিনি ৩৩-তম বিসিএস ক্যাডার কর্মকর্তা।কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে ঐতিহ্যবাহী এক সম্মানিত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।অনুষ্টানে ছাব্বির আহমেদ আকুঞ্জি প্রথমে নিজের পরিচয় দেন এবং বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্পিত দায়িত্ব যথাযতভাবে পালন করিব।তিনি সকলের সহযোগীতায় সুন্দরময় উপজেলা গড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।ইতিপূর্বে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ছাব্বির আহমেদ আকুঞ্জি অত্যন্ত দক্ষ-সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।এসময় অনুষ্টানে সহকারি কমিশনার (ভূমি)ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান মাহবুব,উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুল হক বেলাল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম,উপজেলা সমবায় অফিসার নিবেদিতা কর সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা সহ আরো অনেকেই বরণ করে শুভেচ্ছা অভিনন্দন জানায়। 