বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

গৌরীপুরে বীরমুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের ১১ তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ১০.১৮ এএম
  • ১৮১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,বুরো প্রধানঃ-ময়মনসিংহের গৌরীপুরে বুধবার ( ৬ ডিসেম্বর ) বীর মুক্তিযোদ্ধা, শেখ আব্দুর রহমানের ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে । তিনি ১৯৭৭ সালে সংবাদপত্র ব্যবসার পাশাপাশি সাংবাদিকতা পেশায় নিয়োজিত হন। ৮০’র দশকে গৌরীপুর উপজেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় তিনি ছিলেন পত্রিকার একমাত্র এজেন্ট। ১৯৮১ সালে গৌরীপুর প্রেসক্লাব প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করেন তিনি।

এ উপলক্ষে গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে এদিন বাদ আছর মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে।

শেখ আব্দুর রহমানের জীবদ্দশায় সাপ্তাহিক এশিয়া, সাপ্তাহিক পরিধি, দৈনিক আজাদ, দৈনিক কৃষান, দৈনিক কালবেলা, দৈনিক সমাচার ও আজকালের খবরসহ অসংখ্য সংবাদপত্রের নিজস্ব সংবাদদাতা হিসাবে সুনামের সাথে কাজ করেন। গৌরীপুর প্রেসক্লাবের পাশাপাশি তিনি সাংবাদিক সমিতি, সাংবাদিক সংস্থা গৌরীপুর উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। গৌরীপুর রেলওয়ে জংশনে প্রতিষ্ঠা করেন নার্গিস রেলওয়ে গ্রন্থ বিতান। বর্তমানে এটি রহমান রেলওয়ে বুক স্টল নামে নামকরন করা হয়েছে।
এছাড়া গৌরীপুর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। ২০১২ সনের ৬ ডিসেম্বর মৃতু্যবরণ করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com