রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

মানিকনগরে একুশের পরিবহনের ৩টি যাত্রীবাহী বাসে আগুন

  • আপডেট সময় বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৭.২৮ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

বিএনপির ডাকা দশম দফা অবরোধের প্রথম দিন আজ বুধবার রাজধানী মানিকনগরে একুশের পরিবহনের তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এক খুদে বার্তায় জানিয়েছে, বুধবার বিকেল ৪টা ৪৮ মিনিটে মানিকনগর চৌরাস্তা এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহনের তিনটি বাসে আগুনের খবর আসে। পরে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫টা ২৬মিনিটে সম্পূর্ণ অগ্নিনির্বাপণ করে।

আগুনে একুশে পরিবহনের দুটি বাস সম্পূর্ণ এবং একটি বাস আংশিক পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানায় ফায়ার সার্ভিস। এর আগে আজ বুধবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে বিআরটিসির একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে খিলগাঁওয়ের তালতলায় এই ঘটনা ঘটে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com