সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ইসলামপুরের ইলিয়াস হোসেনের পেশা বিয়ে করে ফাদে ফেলে টাকা আদায় করা

  • আপডেট সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৫.৫৩ পিএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ-

ইলিয়াস হোসেনের পেশা বিয়ে করে ফাদে ফেলে টাকা আদায় করা, গত ১০ই নভেম্বর গেন্ডারিয়ার শহীদনগরে কনে দেখতে আসেন ঢাকা ইসলামপুরের ২১ রমাকান্ত লেন এর বাসিন্দা ইলিয়াস হোসেন তার পিতার নাম- নজরুল ইসলাম, কনে দেখার পর, তারা জানান তাদের মেয়ে পছন্দ হয়েছে এবং তাৎক্ষনিক বিয়ের প্রস্তাব দেয় এবং ছেলের পক্ষদাবি করে মেয়েকে কানেরদুল,চেইন,হাতের বালা ঘরের আসবাপত্র্র  একটি টিভি ও একটি এ সি দিতে হবে, কনে পক্ষকে রাজী করান,  উপহার সামগ্রী বর পক্ষকে বুঝিয়ে দেওয়ার  পর কাজী বিয়ে কাজ সস্পুন করেন বরের সাথে বরের ভাই বোন আতীয়স্বজন উপস্থিত ছিলেন  ।

বিয়ের পর বর ইলিয়াস হোসেন নববধুকে নিয়ে বাড়ী চলে যান । বিয়ের ২য় দিন  ইলিয়াস হোসেন স্ত্রীকে চাপদিতে থাকেন তাকে আরো ২লক্ষ টাকা দিতে হবে। সে ব্যাবসা করবে । স্ত্রী টাকা আনিয়া দিতে অস্বীকার করিলে স্ত্রীকে মারধর করে, টাকা না দিলে তোকে তালাক দিবো বলে ভয়ভীতি দেখায়। তুই তোর বাপের বাড়ী হইতে টাকা নিয়ে আয়। বিয়ের পুর্বে সে বলেছে সে তার এক বন্ধু সাথে ব্যাবসা করে। আসলে সে কোন কাজ কর্ম করে না বন্ধুদের নিয়ে নানা কুকর্ম করে বেড়ান।

ইলিয়াস হোসেনের মা (শাশুরী) বলে টাকা ছাড়া ছেলে ব্যাবসা করবে কিভাবে তুই টাকা নিয়া আয় এবং অকথ্য ভাষায় গালাগালি করে আজে বাজে কথা বলে। আমার ছেলে কয় দিন বেকার থাকবে । ইলিয়াস হোসেনের ইসারায় তার ভাইয়েরা নানা আপত্তিকর কথা বলতে থাকে।

ইলিয়াস হোসেন রাতে আরো ভয়ংকর হয়ে উঠে টাকার জন্য রাতে মারধর করে সকাল বেলায় নববধুকে বাসা হইতে বাহির করে দেয়। ঘটনার পর ২৩/১১/২০২৩ তারিখে  যৌতুক আইনে আদালতে মামলা করেন যাহা নাম্ভার ২১০/২০২৩  ।

ইলিয়াস হোসেনের কাজই বিয়ে করে কনেপক্ষকে ফাদে ফেলে টাকা আদায় করা। ইলিয়াস হোসেন পৃর্বে ও আরেকটি বিয়ে করেছেন সেই স্ত্রীকে টাকার জন্য অত্যাচার করতেন তার অত্যাচারে পৃর্বের স্ত্রী সন্তান সহ বাসা থেকে পালিয়ে গিয়ে ইলিয়াস হোসেনকে তালাক দেন।

এই সব কাজের জন্য তার সাথে বিভিন্ন ম্যারেজ মিডিয়ার লোক জন জরিত। তারা একটি চক্র তারা বিয়ে করিয়ে কনের পক্ষকে ফাদে ফেলে টাকা আদায় করেন। ইলিয়াস হোসেন সাথে যোগাযোগ করতে চেষ্ঠা করা হলে তাকে মোবাইলে পাওয়া যায় নাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com