শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন খান লক্ষ্মীপুর-১ কে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)

  • আপডেট সময় শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ১.২৩ এএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধিঃ-জানা গেছে, দ্বাদশ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন খান শক্তির মহড়া দিয়েছেন। তিনি গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রামগঞ্জে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মানোনয়ন দাখিল করেন। এর আগে দুপুরে আনোয়ার খান ঢাকা থেকে চাঁদপুরের হাজীগঞ্জ হয়ে রামগঞ্জ সীমান্তে পৌঁছালে নেতাকর্মীরা মোটরসাইকেল, মাইক্রোবাসসহ বিভিন্ন মোটরযান নিয়ে জড়ো হন।

দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আনোয়ার খানের বহরে অন্তত হাজার মোটরসাইকেল ও অর্ধশতাধিক মাইক্রোবাস অংশ নেয়। ফুল দিয়ে সাজানো বেশ কয়েকটি পিকআপভ্যানে ওই প্রার্থীর রঙিন ব্যানার-ফেস্টুর, গান-বাজনারও আয়োজন ছিল। এতে দুই ঘণ্টা ব্যস্ততম রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের দুদিকে যানজট সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে আনোয়ার হোসেন খানের মোবাইল ফোনে কল করেও পাওয়া যায়নি। তবে তার অনুসারী রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ বলেন, বাইরে লোক জমায়েত করলে আচরণবিধি ভঙ্গ হয় বিষয়টি আমাদের জানা ছিল না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com