রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

যৌতুকের টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন বর

  • আপডেট সময় শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ১২.২২ এএম
  • ১৫২ বার পড়া হয়েছে
দিলীপ কুমার দাস বুরো প্রধান :
নেত্রকােনার কলমাকান্দা উপজেলায় বিয়ের খাওয়া-দাওয়া শেষে যৌতুকের টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন বর। বর ছিলেন উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের মো. শরীফ মিয়ার ছেলে মো. হাসেন মিয়া (২৫)।
এ ঘটনায় শুক্রবার দুপুরে ভুক্তভাগী ওই তরুনীর বাবা বাদী হয়ে বর ও বরের বাবাসহ তিনজনকে অভিযুক্ত করে কলমাকান্দা থানায় একটি অভিযােগ দায়ের করেন। গত বৃহস্পতিবার বিকেলে রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের মো. শরীফ মিয়ার ছেলে মো. হাসেন মিয়ার বিয়ে ঠিক হয় পাশ্ববর্তী রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামের এক তরুনী সঙ্গে। বিয়ে ঠিক হওয়ার সময় কণের বাবা বিয়ের খরচ বাবদ বরের পরিবারকে ৪০ হাজার টাকা দেন। গত বৃহস্পতিবার বিকেলে এ বিয়ে হওয়ার কথা ছিল। ঠিক সময়মতাে বর তার আত্মীয় স্বজনসহ ৪০ জন বরযাত্রী নিয়ে আসেন।
খাওয়া-দাওয়া শেষে বিয়ের কার্যক্রম শুরু হলে বরের পক্ষ থেকে আরাে ৭০ হাজার টাকা যৌতুক চাওয়া হয়। যৌতুকের টাকা দিতে কনের পরিবার অস্বীকার করলে বিয়ের আসর থেকে বরের লােকজন বরকে নিয়ে চলে যান।
এবিয়ে উপলক্ষে ২ লাখ টাকা খাওয়া-দাওয়া ও ডেকােরেশন বাবদ খরচ হয় বলে অভিযােগে উল্লেখ করে কনের বাবা।
সাংবাদিক পরিচয় দিয়ে অভিযুক্ত হাসেন মিয়ার নিকট মুঠাফােনে এ বিষয়টি জানতে চাইলে তিনি তার মামা সবুজ মিয়ার নিকট ফােনটি দিয়ে দেন। পরে সবুজ মিয়া বলেন, দুপুরে বাড়িতে পুলিশ এসেছিল। তাদের কথামতাে আমরা বর ও কনের পক্ষের লােকজনের মধ্য সমঝােতা হয়। রাতে বরকে নিয়ে বিয়ে করাতে কনের বাড়িতে যাবেন বলেও তিনি জানান।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, শুক্রবার দুপুরে অভিযােগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়ােজনীয় ব্যবস্থা নেওয়া হবে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com