রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

খাঁটি মুসলমান হতে কুরআন সুন্নাহর পথে চলার কোন  বিকল্প নাই–পীর সাহেব ছারছীনা

  • আপডেট সময় শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ১২.২০ এএম
  • ১৫৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি : ছারছীনা শরীফের পীর শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ বলেছেন, খাঁটি মুসলমান হতে কুরআন সুন্নাহর পথে চলার কোন  বিকল্প নাই। ইসলামী আদর্শে  জীবন গড়ার লক্ষ্যে ইসলামের সকল হুকুম আহকাম মেনে চলতে হবে। মুসলমান দাবী করবেন আর ইসলামের আদেশ নির্দেশ মাবেন না তা কি করে সম্ভব। ইহকালের শান শওকত নিয়ে পড়ে থাকবেন, নামাজ রোজার ধার ধারবেন না, সুদ থাবেন, ঘুষ খাবেন, মদ থাবেন, জুয়া খেলবেন, বেবিচারে মত্ত থাকবেন আর মুসলমান দাবী করবেন  তা হতে পারে না। সমাজ ফ্যাতনা ফ্যাসাদে ভরে গেছে। এর প্রভাব থেকে নিজে, পরিবার ও সমাজকে মুক্ত রাখতে ইসলামী আদলে জীবন গড়ে তুলতে হবে।

এলাকার মানুষকে তিনি আজ শুক্রবার জুমাবাদ দরবারের  ১৩৩ তম বার্ষিক ইছালে সওয়াব মাহফিলের আখেরী মোনাজাত পূর্ব বয়ানে এসব কথা বলেন। পীর সাহেব আরো বলেন, ইসলাম জোর করে চাপিয়ে দেওয়া কোন বিষয় নয়। এ দরবারের ছিলছিলা যদি মানেন তাহলে  এলাকায় এলাকায় কাজ করতে হবে। আপনার এলাকার ভুল পথে যাওয়া মানুষকে সৎ পথে ফিরিয়ে আনার দায়ীত্ব আল্লাহওয়ালা মানুষদের। বিপথগামীদের বুঝিয়ে ধর্মের পথে আনতে হবে। তাদেরকে এসব মাহফিল জলসায় এন জমায়েত করতে হবেআলেম ওলামারা ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করেন। আমরা রাজনীতি করিনা। এ দরবার রাজনৈতি মুক্ত। আমরা আল্লাহ ও তার প্রিয় রসুলের কথা বলি। সুতরাং সকলকে বুঝে শুনে কাজ করতে হবে।

দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজান পরিচালনা করেন ছারছীনা শরীফের পীর শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ। লাখ লাখ মানুষের ক্রন্দনের রোল পড়েযায় গোটা মাহফিলে। আখেরী মোনাজাতে অংশ নিয়ে বক্তৃতা করেন  মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ এসএম শাহজাদা এমপি,  মো. মহিবুর রহমান এমপি, অ্যাডভোকেট মো. আমজাদ হোসেন এমপি, আরবী বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যঞ্চেলর মাওলানা আব্দুর রশিদ, পীর সাহেবের বড় জামাতা মাওলানা নুরুর রহমান বেগ প্রমুখ। উপস্থিত ছিলেনইউএনও মো. মোশারেফ হোসেন, স্বরূপকাঠি উপজেলার চেয়ারম্যান আব্দুল হক, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, বানারীপাড়া উপজেলার চেয়ারম্যান গোলাম ফারুক,ওসি মো. গোলাম সরওয়ারসহ বিশিষ্ট ওলামাগন। তিনদিন ব্যাপী ওই মাহফিলে দেশের খ্যাতনামা আলেম ওলামাগন লাগাতার ভাবে ওয়াজ নসিহত করেন।  শুক্রবার শেষ দিনে ফজর নামাজ বাদ জিকিরের পর তালিম দেন পীর সাহেবের বড় ছেলে আলহাজ¦ মাওলানা আবু নসর নেছার উদ্দিন হোসাইন আহম্মেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com