রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন ভবন ধসে তিন বাংলাদেশির মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৬.২৩ পিএম
  • ১৬০ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন একটি ভবন ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে, যাদের সবাই বাংলাদেশি বলে নিশ্চিত করা হয়েছে। গুরুতর আহত আরো দুজনকে হাসাপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এছাড়া ধ্বংসস্তূপে চাপা পড়া আরো চারজনকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। ধসে পড়া ওই ভবনে কর্মরত থাকা সবাই বাংলাদেশি শ্রমিক বলে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস।

স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে দশটায় পেনাংয়ের বাটু মাউংয়ে তিনতলা ওই ভবন ধসে পড়ে। পেনাংয়ের উপ পুলিশ প্রধান মোহাম্মদ উসুফ জান মোহাম্মদের বরাত দিয়ে স্ট্রেইট টাইমস জানিয়েছে, দুর্ঘটনার সময় ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। এদের মধ্যে নয়জন নামাজে গিয়েছিলেন।

ধসে পড়া ভবনে আটকে পড়েন নয়জন। এদের মধ্যে পাঁচজনের সন্ধান মিললেও এখনও চারজনের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। মোহাম্মদ উসুফ বলেন, নির্মাণাধীন ভবনে ১৪ টন ওজনের ১২ মিটার (৩৯ ফুট) উঁচু বিম ধসে পড়ে। এর জেরে ভেঙে পড়ে আরো ১৪টি বিম। এখন পর্যন্ত, আমরা তিনজন নিহত ব্যক্তিকে শনাক্ত করেছি। এদের মধ্যে দুজন ঘটনাস্থলে মারা গেছেন এবং অন্য একজন মারা গেছেন হাসপাতালে। গুরুতর আহত দুজনকে পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, ধসে পড়া কাঠামোর নিচে যে চারজন আটকা পড়ে আছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওই ভবনের সব শ্রমিকই বাংলাদেশি বলে জানিয়েছেন তিনি। ওই দুর্ঘটনাস্থানের পাশেই কাজ করছিলেন ৩৮ বছর বয়সী বাংলাদেশি নাগরিক মোহাম্মদ ইখতিয়ার। তিনি মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারকে বলেছেন, প্রকাণ্ড শব্দে নির্মাণাধীন ভবন ধসে পড়ে এবং মাটি কেঁপে ওঠে।

আমি পাশের একটি সাইটে কাজ করছিলাম। হঠাৎ বিকট একটি শব্দ হলো। তাকাতেই দেখতে পেলাম, মাঝখানের অংশে বড় কংক্রিটের বিমের মতো কাঠামো নিচে নেমে গেলো।

অন্যান্য সহকর্মীদের নিয়ে সঙ্গে সঙ্গে ইখতিয়ার ধসে পড়া স্থাপনার কাছে চলে যান এবং দেখেন অনেকগুলো বিম একটি স্তূপ হয়ে পড়ে আছে। ইখতিয়ার বলেন, ধ্বংসস্তূপের নিচে থেকে সাহায্যের জন্য চিৎকার শোনা যাচ্ছিল। আমরা বুঝতে পারি যে, শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

কিন্তু ধসেপড়া বিমগুলো খুব ভারী ছিলো এবং বড় যন্ত্রপাতি ছাড়া এগুলো সরানো আমাদের পক্ষে ছিলো অসম্ভব। এরপর দ্রুতই উদ্ধারকারীরা এসে এলাকাটি ঘিরে ফেলে এবং উদ্ধার অভিযান শুরু করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com