রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

দেশের সব বিভাগীয় শহরে অনুষ্ঠেয় ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

  • আপডেট সময় শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৬.১৪ পিএম
  • ১২৬ বার পড়া হয়েছে

শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে অনুষ্ঠেয় ৪৫তম বিসিএসের সব লিখিত পরীক্ষা (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট) অনিবার্য কারণবশত কমিশন স্থগিত করেছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরোধীদলের চলা হরতাল-অবরোধের কারণে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় বসতে চাচ্ছিলেন না প্রার্থীরা। এ নিয়ে তারা কয়েকদিন ধরে আন্দোলনও করছিলেন। পরীক্ষা পেছানোর দাবিতে তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও সরকারি কর্ম কমিশন বরাবর লিখিত আবেদনও করেন। কিন্তু অবরোধের মধ্যেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় ছিল কমিশন। কিন্তু এখন সেই সিদ্ধান্তে পরিবর্তন এলো।

এর আগে, গত ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ১২ হাজার ৭৮৯ জন ৪৫তম বিসিএসের প্রিলিতে উত্তীর্ণ হয়েছেন। এবারের বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার ও ১ হাজার ২২ জন নন-ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com