সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

তালতলীতে গাড়ীর গতিরোধ করে নগদ অর্থ ও মালামাল ছিনতাই

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ১০.৪৭ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

মল্লিক জামাল. স্টাফ রিপোর্টার:-বরগুনার তালতলীতে পন্য পরিবহনের গাড়ীর গতি রোধ করে নগদ অর্থ ও মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধা সাড়ে ৭টার দিকে উপজেলার তাঁতিপাড়া রাখাইন পল্লীর গেটের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার পরিবেশক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাঃ আবুবকর ছিদ্দিকের পন্য পরিবহনের গাড়ী সকিনা ও ফকিরহাটে বিক্রি করে তালতলী আসার পথে তাঁতিপাড়া রাখাইন পল্লীর গেটের সামনে ৪-৫ জনের একটি বখাটে দল গাড়ীটির গতি রোধ করে ম্যানেজারের কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা ও গাড়ীতে থাকা মালামাল ছিনতাই করেছে। গাড়ীর ড্রাইভার ও ম্যানেজার এর ডাকচিৎকারে স্থানীয় লোকজন আসলে ছিনতাই কারীরা পালিয়ে যায়।

উপজেলার পরিবেশক ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মনিরুজ্জামান বলেন, পুরো তালতলী উপজেলায় এ সমিতির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পন্য সরবরাহ করা হয়। আমাদের সাধারণ সম্পাদকের পন্য পরিবহনের গাড়ী সকিনা ও ফকিরহাট থেকে তালতলী আসার পথে তাঁতিপাড়া রাখাইন পল্লীর গেটের সামনে ৪-৫ জনের একটি বখাটে দল গাড়ীটির গতি রোধ করে নগদ টাকা ও মালামাল ছিনতাই করেছে। অবিলম্বে ছিনতাইকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করছি।

তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান মিলন বলেন, ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com