রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

জাতীয় পার্টি ১ হাজার ১৭৯ টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৮.২৪ পিএম
  • ১১৬ বার পড়া হয়েছে

দুই দিনে এক হাজার ১৭৯ টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে জাতীয় পার্টি । আজ মঙ্গলবার ৬২২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি আজ সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টি বিশ্বাস করে নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদল সম্ভব নয়। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন সামনে এসেছে। আমরা সুষ্ঠু ও বিশ^াসযোগ্য নির্বাচন চেয়েছি, নির্বাচনের জন্য আস্থার শতভাগ পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। আমাদের নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। তাই আমরা ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছি। আমরা কোন জোট বা মহাজোট করবো না, আমরা তিনশো আসনেই নির্বাচন করবো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন মহল স্বার্থ সিদ্ধির জন্য ষড়যন্ত্র করছে। জাতীয় পাার্ট ঐক্যবদ্ধ আছে। জাতীয় পার্টি চেয়ারম্যানের নেতৃত্ব নিয়ে কোন প্রশ্ন নেই। আমাদের প্রধান উপদেষ্টা বেগম রওশন এরশাদ গতকাল ২ বার ফোন করে আমাকে বলেছেন, তার এবং তার ছেলের জন্য মনোনয়ন ফরম নিবেন। আজ উল্লেখযোগ্যদের মধ্যে দলীয় মনোয়নয়ন ফরম গ্রহণ করেছেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, আব্দুর রশীদ সরকার, লিয়াকত হোসেন খোকা এমপি, উপদেষ্টা পনির উদ্দিন আহমেদ এমপি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com