সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক পিকআপের দুর্ঘটনা চালকসহ দুইজন নিহত।

  • আপডেট সময় শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ৩.৪৮ পিএম
  • ১২৭ বার পড়া হয়েছে

 

মোঃ আল হেলাল চৌধুরী,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) ভোর ৩.৩০ মিনিটের দিকে ফুলবাড়ী উপজেলার ২৯ বিজিবি ক্যাম্পের ১ নং গেটের সামনে ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে পিকআপের ড্রাইভার সহ দুইজনের মৃত্যু হয়।

তথ্য নিয়ে যানা যায় ১১ নভেম্বর ভোর সাড়ে তিনটার দিকে, ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি ১ নং গেটের সামনে হতে ৫ গজ দক্ষিণে পুরাতন ক্যান্টিনের সামনে ঢাকাগামী একটি কার্গোর নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে, পিছন থেকে আরেকটি ধান ভর্তি ট্রাক এসে কার্গোর পিছনে লাগিয়ে দেয়, কিছুক্ষণ পর ট্রাকের পিছনে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা মুরগি বহনকারী একটি পিকআপ ধানের ট্রাকের পিছনে লাগিয়ে দিলে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় পিকআপ চালক এবং চালকের পাশে বসে থাকা হেলপার দুজনেই ঘটনাস্থলে মৃত্যু বরণ করে। পিকআপের চালকের নাম নায়েব আলী (৪৫), পিতাঃ মোঃ ফয়েজ উল্লাহ , গ্রামঃ জগন্নাথপুর (বাঙালি পাড়া, পোস্টঃ ঠাকুরগাঁও
থানা ও জেলাঃ ঠাকুরগাঁও। দ্বিতীয় আসনধারী হেল্পার এর নাম শফিউল জামান (২৮), পিতাঃ মোঃ মকবুল হোসেন, গ্রামঃ জগন্নাথপুর (বাঙালি পাড়া), পোস্টঃ ঠাকুরগাঁও, থানা ও জেলাঃ ঠাকুরগাঁও।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সেখানে উপস্থিত হয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ঘটনায় কারগো, ট্রাক ও পিকআপ উদ্ধার করে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে ফুলবাড়ী থানার এএসআই ঘটনা সংশ্লিষ্ট কর্মকর্তা রেজাউল আলম জানান, ঘটনাস্থল থেকে দুটি লাশ ও তিনটি গাড়ি উদ্ধার করা হয়েছে। লাশ দুটির পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা ফুলবাড়ী থানায় এসেছেন। পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com