সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

দেশের নিরীহ মানুষের প্রাণ হানী করে জামায়ত-বিএনপি জোট দেশের ক্ষমতায় যেতে চায় –মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ৩.৪৫ পিএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

রাষ্ট্রীয় সম্পদ ও দেশের নিরীহ মানুষের প্রাণ হানী করে জামায়ত-বিএনপি জোট  দেশের ক্ষমতায়  যেতে  চায়। তাই তারা  একেরপর এক অগ্নি সংযোগ ও মানুষ হত্যা করছে। তারা দেশের নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। এভাবে কেহ কখনো ক্ষমতায়  যেতে  পারে না। তাই বিএনপির হরতাল ও অবরোধের  নামে  সকল প্রকার  অগ্নি সংযোগ ও   নৈরাজ্য প্রতিহত করতে দলীয় সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যদি কেউ কোথাও অগ্নি সংযোগ করে তাকে ধরে ওই আগুন দিয়েই তার হাত পুড়িয়ে দিবেন’। আ’লীগ সরকারের উন্নয়ন ও  আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা পক্ষে প্রচারনার প্রস্তুতি হিসাবে বৃহস্পতিবার (০৯ নভেম্বর) উপজেলা সদরের  বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে  বক্তব্যকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন,  কেউ আওয়ামীলীগ করে নৌকার বিরুদ্ধে  কাজ করবেন তা ঠিক না। নৌকা ফুটা করবেন এরা  কোন আওয়ামীলীগ না, তারা মীর জাফর বা খন্দকার মোস্তাক । যিনিই নৌকা নিয়ে আসবেন আমি তার পক্ষেই কাজ করবো । তাতে আমার কোন আপত্তি থাকবে না। কেননা, নৌকা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতীক,স্বাধীনতার প্রতীক। তাই আমাদের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তার পক্ষেই সবাই কাজ করবেন । তাই নির্বাচনের দিন সবাই ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন’। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল লতিফের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নির্জন কান্তি বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা পরিষদ সদস্য মো. সুলতান মাহমুদ খান, উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল,  শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলা যুবলীগের সভাপতি  এম খোকন কাজী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস ও সাধারণ সম্পাদক শেখ আল-আমিন প্রমুখ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনর নেতা-কর্মীরা। এর আগে মন্ত্রী উপজেলা সদর  হতে সাতকাছিমা বাজার পর্যন্ত কালিগঙ্গা নদীর ভাঙ্গন রোধে তীর প্রতিরক্ষামূলক  কাজের উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com