সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

মগবাজার এলাকায় গাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার সময় ২ জন গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৮.২৮ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার এলাকায় গাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার সময় বিএনপি’র দু’ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা হলেন হাতিরঝিল থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবাদুল ব্যাপারী (৩৮) ও হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুজ মিয়া (২৮)।
ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক জানান, আজ দুপুর আড়াইটার দিকে মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার সময় দুই বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, এসময় তাদের কাছ থেকে দুই বোতল পেট্রোল, একটা গ্যাস লাইটার, একটা ম্যাচ ও পুরাতন কাপড় উদ্ধার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার অবরোধের শেষ দিন আজ দুপুর আড়াইটার দিকে রাজধানীর শাহজাদপুরে রাইদা পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com