সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

বুধবার থেকে বিএনপির ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি

  • আপডেট সময় সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৯.৫৮ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

বুধবার সকাল ৬ টা থেকে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত (৪৮ ঘণ্টা) এই কর্মসূচি চলবে বলে বিবৃতিতে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী৷

সোমবার বিকেলে বিএনপির ফেসবুক পেইজে প্রকাশিত ভিডিও বিবৃতিতে রুহুল কবির রিজভী অবরোধের ঘোষণা দেন৷ ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতা-কর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আন্দোলনরত সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে’ দলের পক্ষ থেকে এই অবরোধের ডাক দেন তিনি৷

রিজভী বলেন, ‘‘বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং একদফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৮ ও ৯ তারিখ বুধবার সকাল ৬ টা থেকে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত (৪৮ ঘণ্টা) অবরোধ কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ঘোষণা করছি৷

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পর দলটি গত রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়৷ এরপর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়৷ এরপর শুক্র ও শনিবার বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধ পালন করে বিএনপি৷ এক দিনের বিরতি দিয়ে আবার দুই দিনের অবরোধ ঘোষণা করা হলো৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com