সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

খিলগাঁওয়ের বাসে আগুন এক যাত্রী দগ্ধ

  • আপডেট সময় রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ৫.৫৪ পিএম
  • ১২৪ বার পড়া হয়েছে

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন ধরিয়ে দিলে এক যাত্রী দগ্ধ হয়েছেন।

আহত মো. সবুজ (৩০) মেরুল বাড্ডার বাসিন্দা। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সবুজের স্ত্রী রুশেদা জানান, তার স্বামী একজন পরিবহন শ্রমিক। তিনি রমজান পরিবহনের একটি বাসের চালক। তার বাসটি মেরাদিয়া এলাকায় রাস্তার পাশে ছিল।

তিনি আরও বলেন, সকালে কাজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে ‘অসিম পরিবহনের’ একটি বাসে ওঠেন তিনি। তিনি যখন মেরাদিয়া এলাকায় বাস থেকে নামতে যাচ্ছিলেন, তখন বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পরে গুরুতর দগ্ধ সবুজকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, সবুজের ২৮ শতাংশ পুড়ে গেছে এবং তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com