সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

আমীর খসরুকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের ডাক

  • আপডেট সময় শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৫.৩০ পিএম
  • ১১৮ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে রবিবার (৫ নভেম্বর) চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

শনিবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপ-দপ্তর সম্পাদক ও বর্তমানে দপ্তরের সমন্বয়ক মো. ইদ্রিস আলী জানান, আমীর খসরু মাহমুদ একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাকে পুলিশ রাজধানীর গুলশানের বাসা থেকে গভীর রাতে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে। এর প্রতিবাদে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি রবিবার চট্টগ্রামে এ হরতালের আহ্বান করেছে।

হরতাল শান্তিপূর্ণভাবে সফল করার জন্য মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী ও চট্টগ্রামবাসীর সহযোগিতা কামনা করেছেন নেতৃবৃন্দ।

বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম জেলা ও মহানগরে সর্বাত্মকভাবে হরতাল কর্মসূচি পালন করা হবে। তবে অ্যাম্বুলেন্স, সংবাদপত্রবাহী ও সাংবাদিকদের বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।

পাশাপাশি রবিবার ও সোমবার বিএনপির ডাকা দেশব্যাপী দুই দিনের অবরোধ কর্মসূচি চলমান থাকবে।

এতে আরও বলা হয়, চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান, মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম।

উল্লেখ্য- বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। কনস্টেবল আমিরুল হক হত্যা মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত শুক্রবার তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com