বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা

কাউখালীতে ২০ টাকা সকল রোগের চিকিৎসা সেবা

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৩.২২ পিএম
  • ৩০৩ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে বিশ টাকায় সব ধরনের স্বাস্থ্য সেবা দিচ্ছে একটি হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়। চিকিৎসা চলাকালীন সময়ে দেখা গেছে, বিশ টাকায় রেজিস্ট্রেশন করে একটি কার্ড সংগ্রহ করে সেবা নিতে আসা রোগীরা। সেবা নিচ্ছেন কাউখালী উপজেলার বাসিন্দারা ছাড়াও পার্শ্ববর্তী জেলা, উপজেলার শিশু থেকে বয়স্ক নারী পুরুষেরা। সপ্তাহের প্রতি শনি-রবি ও সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এই চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ। প্রতিদিন গড়ে দুই শতাধিক রোগী আসেন চিকিৎসা নিতে। একজন হোমিও ডাক্তারসহ মোট ৪/৫ জন স্টাফ এখানে সেবা কার্যক্রম পরিচালনা করেন। নেছারাবাদ উপজেলার সুন্দর গ্রামের নাসরিন আক্তার (৪০) বলেন, জেলা সদরে একজন ডাক্তার দেখাতে পাঁচশ থেকে এক হাজার টাকা ভিজিট দেওয়াসহ আরও কতকি ঝামেলা পোহাতে হয়। আর এখানে মাত্র বিশ টাকায় ধারাবাহিকভাবে সকল রোগের চিকিৎসা সেবা নিতে থাকব। জানা গেছে সুফি আযান গাছি (রহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত হাক্কানী আঞ্জুমান বাংলাদেশের শাখা এটি, কাউখালী বেইলী ব্রীজ সংলগ্ন প্রচার বিমুখ এ প্রতিষ্ঠানটি উপকারভোগী মানুষের দ্বারাই সুখ্যাতি অর্জন করে সুনাম কুড়িয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com