সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ডেমরা এলাকায় বাসে আগুন নিহত-১

  • আপডেট সময় রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ১.৪০ পিএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরা এলাকায় রবিবার (২৯ অক্টোবর) অসিম পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ায় চালকের সহকারী নিহত হয়েছেন।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মো. নাঈম (২২) বরিশালের কোতোয়ালি উপজেলার আলম চকিদারের ছেলে। তিনি ডেমরার হাজীনগর এলাকায় থাকতেন।

রবিউল (২৫) নামের বাসটির চালক দগ্ধ হয়ে বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

এসআই সাইদুর বলেন, দুর্ঘটনার সময় বাসটি রাস্তার পাশে পার্ক করা ছিল এবং চালক ও সহকারী উভয়েই ভেতরে ঘুমিয়ে ছিলেন।

তিনি আরও বলেন, দুর্বৃত্তদের পরিচয় এখনও জানা যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com