সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

বঙ্গবন্ধুকে দেয়া ‘ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ১.২৭ পিএম
  • ১৩১ বার পড়া হয়েছে

প্রাক্তন শিক্ষার্থী, বাঙালি স্বাধীকার আন্দোলনের অগ্রনায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর সম্মানসূচক ডিগ্রি ‘ডক্টর অব লজ’ প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধুর এই ডিগ্রি গ্রহণ করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৯ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই বিশেষ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের পক্ষ থেকে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ডিগ্রি প্রদানের জন্য উপস্থাপন করেন।

পরে ডিগ্রি গ্রহণের রেজিস্ট্রারে বঙ্গবন্ধুর পক্ষে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।

এর আগে বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সমাবর্তনস্থলে প্রবেশ করেন। এরপর ১১টা ৫ মিনিটে তিনি মঞ্চে আসন গ্রহণ করেন। এসময় তার সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বিশেষ সমাবর্তন বেলা ১১টা ১০ মিনিটে উদ্বোধন করেন সমাবর্তন সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পরে বঙ্গবন্ধু ও সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পর্যায়ক্রমে ধর্মীয় গ্রন্থগুলো থেকে পাঠ, সাংস্কৃতিক পরিবেশনা এবং ঢাবি ও বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

গত ১৬ জুলাই ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিশেষ এ সমাবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী,শিক্ষক,অ্যালামনাই, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এবং অতিথিসহ প্রায় ১৮ হাজার গণ্যমান্য ব্যক্তি অংশ নিচ্ছেন। সমাবর্তনে ঢাবির শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিসহ ১৯ হাজার অংশগ্রহণকারীকে স্মারক ক্রেস্ট দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com