সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

গরিবের পাশে শ্রমিক নেতা শেখ ফরিদ রিপন।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ১.১৫ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:-চট্টগ্রামের ইপিজেড থানার ৩৯নং ওয়ার্ড টি সি বি গলি সংলগ্ন ইপিজেড থানা শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ ফরিদ রিপন,গরির অসহায় মেহনতী মানুষের পাশে দাড়িয়ে খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছেন।

ইপিজেড থানা এলাকার ২০১৮ সালের শেষে শ্রমিক লীগের কর্মকান্ড শুরু করেন,শেখ ফরিদ রিপন। ২৫ অক্টোবর বুধবার সকালে গরিবদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কালে শ্রমিকলীগের শেখ ফরিদ রিপন সংবাদমাধ্যমকে বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের আগে থেকেই ইপিজেড থানা এলাকার গরিবদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ভয়াল থাবা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিরূপ প্রভাবে সমগ্র বিশ্বেই অর্থনৈতিক মন্দা চলমান রয়েছে। আমাদের দেশে সরকারের পক্ষ থেকে জনকল্যাণে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমার সাধ্য মোতাবেক সাহায্য-সহযোগিতা করে যাচ্ছি।

তিনি আরও বলেন, ১৯৭৫সালের ১৫আগস্টের কালো রাতে নির্মম হত্যা কাণ্ডের শিকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিণী মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ এবং জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকলকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একাত্তরের পরাজিত শত্রু বাংলার প্রকৃত ইতিহাসকে বিকৃত করার জন্য বঙ্গবন্ধুর নামকে মুছে ফেলার জন্য অতীতের ন্যায় এখনো নানামুখী ষড়যন্ত্রে রয়েছে। যারা বাস্তবকে অস্বীকার করে কল্পিত কাহিনী ও পরিস্থিতি বানিয়ে দেশের সরলপ্রাণ মানুষকে বিভ্রান্ত ও বিপথগামী করে দেশের উন্নয়ন, অগ্রগতি ও শান্তির ধারাকে ব্যাহত করতে চায়, ফলে একাত্তরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ এক বাংলাদেশ, সেই স্বপ্নই বাস্তবায়ন করছেন তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। দেশরত্ন শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সকলের সম্মিলিত প্রচেষ্টায় করোনাসহ সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে ২০৪১ সালের মধ্যেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com