সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ঢাকা-মাওয়া রেলপথে যাত্রী ট্রেনের গতি পরীক্ষা

  • আপডেট সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ৪.৩৭ পিএম
  • ১৩২ বার পড়া হয়েছে

ঢাকা-মাওয়া রেলপথে যাত্রী ট্রেনের গতি পরীক্ষা করা হয়েছে। বুধবার পদ্মা সেতুর সঙ্গে যুক্ত করা ঢাকার রেলপথে গতির সক্ষমতার চূড়ান্ত পরীক্ষা করা হয়। সকাল ৮ টা ২০ মিনিটে মাওয়া স্টেশন থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। পয়লা নভেম্বর বাণিজ্যিক ট্রেন চালনোর আগে চূড়ান্তএ পরীক্ষা করে বিশেষজ্ঞ দল। আগামীকাল বৃহস্পতিবার মালবাহী ট্রেনের গতি পরীক্ষা করা হবে। এরই মধ্যে মাওয়া-ভাঙ্গা দ্রুতগতির ট্রেনের গতির পরীক্ষার পর জিআইবিআর সফলভাবে স¤পন্ন হয়েছে।
পদ্মা সেতু সংযোগ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক-২ ব্রিগেডিয়ার আহমেদ জামিউল ইসলাম বলেন, বুধবার সকালে ৫টি বগি নিয়ে ট্রেনের গতি পরীক্ষা করা হয়। ধলেশ্বরী এবং বুড়িগঙ্গা রেলসেতুও অতিক্রম করে একই গতিতে ট্রেন পৌছে ঢাকার কমলাপুর।এ সময়। ট্রেনে দেশি-বিদেশি প্রকৌশলীরা উপস্থিত ছিলেন । তিনি আরও বলেন, দ্রুতগতির ট্রেন ভ্রমণ মানুষের জন্য আরামদায়ক হবে। ঢাকা থেকে মাওয়া অধাঘন্টা এবং ভাঙ্গা পর্যন্ত যাত্রী ট্রেনে এক ঘণ্টায় পৌঁছানো যাবে। প্রযুক্তির ব্যবহারে দ্রুতগতির রেললাইন নির্মাণ হয়েছে নিখুঁতভাবে। চূড়ান্ত পরীক্ষার পরই সুফল পাবে দেশের মানুষ। মাওয়া-ঢাকা রুটের ১৭ কিলোমিটার পাথরবিহীন এবং ২৩ কিলোমিটার পাথরসহ রেললাইন স্থাপন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com