সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

হামুনে বাঁশখালী ও সাতকানিয়ায় কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত নিহত -৩

  • আপডেট সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ৪.২০ পিএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় ‘হামুন’-এ চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। হাজার হাজার গাছপালা উপড়ে গেছে। বসতঘরে গাছ পড়ে ৩জন নিহত হয়েছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোজাম্মদ ফখরুজ্জামান বাসসকে বলেছেন, ঘূর্ণিঝড়ে চট্টগ্রামের দু’টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁশাখালী ও সাতকানিয়ায় ঝড়ো হাওয়ায় বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য উপজেলায় কোনো ক্ষয়ক্ষতি নেই।
তিনি জানান, চট্টগ্রাম মহানগরীর ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারী ১০০ পরিবারকে গতকাল আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল। এদের খাবার দিয়ে আজ সকালে আশ্রয়কেন্দ্র থেকে ছেড়ে দেয়া হয়েছে।
বাঁশখালীর নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার জানিয়ছেন, উপজেলার সরল ইউনিয়নের সরল গ্রামে ঘরে গাছ পড়ে কবির আহমদের ৭০ বছর বয়সী স্ত্রী নিহত হয়েছেন। হামুনের আঘাতে ৪/৫ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আরো কয়েক হাজার গাছপালা উপড়ে পড়েছে। তারে গাছ পড়ে পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সকাল থেকে বিদ্যুৎ বিভাগ এসব গাছপালা সরিয়ে লাইন মেরামতের কাজ করছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘হামুন’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আঘাত করে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ৭ নম্বর থেকে নামিয়ে আনা ৩ নম্বর সতর্কতা সংকেতও প্রত্যাহার করে নেয়া হয়েছে। এখন সবকিছু স্বাভাবিক। বৃষ্টি নেই, হালকা রোদের দেখাও মিলছে। রাতভর হালকা ও মাঝারি ধরণের বৃষ্টিপাতের পর চট্টগ্রাম নগরীসহ আশপাশের এলাকায় এখন আবহাওয়া পরিস্থিতি মৌসুম উপয়োগী রয়েছে। আকাশ খানিকটা মেঘলা থাকলেও বিকেলের মধ্যে তা কেটে যেতে পারে। আজ সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
এদিকে, প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আবারও স্বাভাবিক হয়েছে। এলার্ট-৩ প্রত্যাহার করে নেয়া হয়েছে। সকাল থেকে জেটিতে জাহাজ প্রবেশের পাশাপাশি পণ্য ওঠানামাও শুরু হয়েছে। তবে সাগর এখনও উত্তাল থাকায় লাইটার জাহাজ চলাচলে কিছুটা বিঘœ ঘটছে। এ কারণে বর্হিনোঙ্গরে পণ্য ওঠানামা পুরোপুরি স্বাভাবিক হয়নি।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানিয়েছেন, ‘বন্দরের বিভিন্ন জেটিতে অবস্থানকারী ২২টি জাহাজকে আবার ফেরত আনা হচ্ছে। ইতিমধ্যে ১৩ টি বন্দরের বিভিন্ন জেটিতে নোঙর করেছে। অবশিষ্ট ৯টিকে বিকেলের মধ্যে ফিরিয়ে আনা হবে। বন্দরের সব ধরণের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com