সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

পিরোজপুরের ইন্দুরকানীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ৪.৫৯ পিএম
  • ১২৮ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে গলায় ফাঁস দেয়া  মিনারা বেগম (৫৩) নামে এক গৃহিণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১২ টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পুর্ব চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মিনারা বেগম ওই গ্রামের মো:হাবিব মোল্লার স্ত্রী। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
আত্মীয় স্বজন এবং প্রতিবেশিরা জানান, মিনারা বেগমের দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা দেখা দেয় । মানসিক রোগের চিকিৎসার জন্য তাকে কয়েকবার ডাক্তারও দেখানো হয়েছে বলে তারা জানান।
তার স্বামী হাবিব মোল্লা বলেন, শনিবার  দিবাগত রাতের খাবার খেয়ে আমি ঘুমাতে যাই সে তখন বারান্দায় ছিল। তাকে ঘুমাতে ডাকি সে উত্তরে আসতেছি বলে। এরপর আমি ঘুমিয়ে পরি। রাত আনুমানিক ১২ টার দিকে আমার ঘুম ভাঙ্গে। ঘুম ভেঙ্গে তাকে পাশে না দেখতে পেয়ে বারান্দায় যাই তখন তাকে সিলিং ফ্যানের সাথে গলায় গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পাই।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরিবার ও প্রতিবেশীদের ধারণা মানসিক সমস্যা থেকেই মিনারা বেগম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল মামুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com