মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে পূর্ব বিরোধের জেরে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায়

  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৮.২১ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি করপোরেশনের বাঙালগাছ এলাকায় পূর্ব বিরোধের জেরে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে নিহতদের বাবা আবুল কাশেম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এ মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, শনিবার শফিকুল ও শুকুর আলীর বাবা আবুল কাশেম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন। তদন্ত করে দোষীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে এঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

উল্লেখ্য শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মহানগর সদর থানাধীন বাঙালগাছ বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল থানার মহিষকুরা গ্রামের আবুল কাশেমের ছেলে মো. শফিকুল ইসলাম (৩২) ও তার ভাই মো. শুক্কুর আলী (২৫)। তারা গাজীপুর মহানগরীর বাঙালগাছ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

মামলার বাদী আবুল কাশেম অভিযোগ করে বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে  শফিকুল ইসলাম ও শুকুর আলী বাইরে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এসময় কোথায় যাচ্ছে জানতে চাইলে তারা জানায় যে, পাওনা টাকা নিয়ে আসার জন্য তারা  বাঙ্গাল গাছ বাঁশবাজারে যাচ্ছেন। পরে রাত সাড়ে ৭ টায় স্থানীয় ফাইজুল ইসলাম রুবেল আমাদের বাসায় এসে জানায়, কে বা কারা আমার দুই ছেলে শফিকুল ইসলাম ও শুকুর আলীকে বাঁশবাজার তিন রাস্তার মোড়ের উত্তর পাশে রাস্তার উপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারপিট করছে।  আমরা তাৎক্ষনিকভাবে বাঙ্গালগাছ তিন রাস্তার মোড়ে পৌঁছালে  শফিকুল ইসলাম ও  শুকুর আলীকে  মৃত অবস্থায় পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com