সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ১২ জেলে বিনাশ্রম কারাদন্ড

  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৭.৩২ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ১২ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় জেলেদের কাছ থেকে মাছ ধরার দুটি কাঠের নৌকা, ৩০ হাজার মিটার কারেন্টজাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।
আজ সকাল ১০টায় এসব তথ্য জানান, অভিযানে অংশগ্রহণকারী হাইমচর জ্যেষ্ঠ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব রশীদ ।
তিনি বলেন, শুক্রবার সকাল থেকে ২৪ ঘন্টার অভিযানে অভয়াশ্রম এলাকা থেকে এসব জেলেদের ইলিশ ধরা অবস্থায় হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী।
তিনি আরো বলেন, কারাদন্ডপ্রাপ্ত জেলেদের কারাগারে পাঠানো হয়েছে। জব্দ কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com