সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

মঠবাড়িয়ায় যৌতুক মামলা করায় স্ত্রীকে  কুপিয়ে জখম 

  • আপডেট সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৬.৫৩ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনি‌ধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করে বিপাকে পড়েছে ৩ সন্তানের জননী জাহানুর (৫০) বেগম। মামলা দায়েরের পর স্বামী আঃ হামিদ (৫৭) শালিশ ব্যবস্থার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে স্ত্রী জাহানুর বেগমকে এলোপাতারি কুপিয়ে জখম করেছেন। গত চার দিন ধরে গুরুতর জখম জাহানুর বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় আহত জাহানুর বেগম স্বামী হামিদ ও দুই দেবরকে আসামী করে গত বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দিলেও গত তিন দিনেও পুলিশ মামলাটি রেকর্ড করেনি।
থানায় অভিযোগ ও আহত সূত্রে জানাগেছে, শহরের সবুজ নগর মহল্লার কাঞ্চন আলী হাওলাদারের ছেলে আঃ হামিদ তার স্ত্রী তিন সন্তানের জননী জাহানুর বেগমকে যৌতুকসহ পারিবারিক বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়া দীর্ঘদিন ধরে শারিরিক ও মানষিক নির্যাতন করে আসছিল। এতে অতিষ্ঠ হয়ে গৃহবধূ জাহানুর স্বামীকে আসামী করে গত ১৭ অক্টোবর বিজ্ঞ মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইন-২০১৮ এর ৩ ধারায় একটি মামলা দায়ের করেন (যার সিআর নং ৯২১/২০২৩)। মামলা করার পর ওই দিন দুপুরে বাদী জাহানুর ও স্বাক্ষীদের নিয়ে আদালত হতে বের হবার স্বামী আঃ হামিদ মিমাংসার কথা বলে বাড়িতে নিয়ে আসে। পরে বাড়িতে বসে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির একপর্যায় আঃ হামিদ ও তার দু ভাই ইসমাইল ও মালেক মিলে জাহানুরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম জখম করে। এসময় নিজ মাকে রক্ষা করতে এলে পিতা ও চাচার হামলায় কলেজ পড়–য়া মেয়ে মিম আক্তার (২০) আহত হন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার ভিকটিমের লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন-ঘটনায় জড়িত হামিদ ও তার ভাইয়েরা পালিয়ে থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com