বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় ৩ হাজার ৬৪০ পিস ইয়াবা, ৩৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসী আটক

  • আপডেট সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২০, ৮.১৯ পিএম
  • ৪১২ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৬৪০ পিস ইয়াবা এবং ৩৪ কেজি গাঁজাসহ মোঃ হাবিবুর রহমানকে (৩৪) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। শুক্রবার (৩ মার্চ ) ভোররাতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হাবিবুর রহমান বুড়িচং উপজেলার পূণ্যবতী গ্রামের মোঃ ইয়াছিনের ছেলে। র‌্যাব জানায়, অভিনব কায়দায় পিকআপে করে মাদক পরিবহনের সময় শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমানকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৩ হাজার ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা আনয়ন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২, উপ-পরিচালক কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com