সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ডাকাত গ্রেফতারের দাবীতে আমতলীতে আইনজীবীদের মানববন্ধন

  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৮.০১ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

মল্লিক জামাল:- বরগুনার আমতলীতে বুধবার সকাল ১০টায় ডাকাতদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছেন আমতলী আইনজীবি সমিতি।

গত ১৮ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আইনজীবি ও জেলা পরিষদ এর সাবেক সদস্য অ্যাডভোকেট আরিফ উল হাসান (আরিফ) এর একমাত্র কন্যা মোসাঃ আজরিন হাসান আরোশী ও শশুর কে,এম ইউসুফ জামানের বাসার সকল সদস্যদের জিম্মি করে ডাকাতি ও হত্যার উদ্দেশ্যে গুরুতর আঘাত করার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবীতে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদলড সংলগ্ন সড়কে বরগুনা জেলা আইনজীবি সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট মো: মহসিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,বরগুনা জেলা আাইনজবি সমিতির যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট মঈন পাহলান,সিনিয়র আইনজীবি অ্যাডঃ হরিহর চন্দ দাস,অ্যাডঃ শাহ আলম মিয়া ,অ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিন,অ্যাডভোকেট আলমগীর হোসেন,অ্যাডভোকেট মোঃ বাকের,অ্যাডভোকেট মাহবুবুল আলম ও অ্যাডভোকেট আরিফ উল হাসান আরিফ এর কন্যা শিশু আজরিন হাসান আরোশী প্রমুখ।

উল্লেখ্য, বরগুনার আমতলীর চালিতাবুনিয়া বাঁশতলা গ্রামে শেখ হাসিনা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পূর্ব পাশে গত ১৮ সেপ্টেম্বর সোমবার গভীর রাতে এক দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা নগদ ২ লাখ ১১ হাজার টাকা ও প্রায় ১০ ভরি স্বর্নলংকার লুট করে নিয়ে যায় তাদের হামলায় গৃহকর্তা এবং তার স্ত্রী মেয়েসহ ৭জন আহত হয় ।এ ঘটনায় গৃহকর্তা ইউসুফ জামান বাদী হয়ে আমতলী থানায় মামলা দায়ের করেন। পুলিশ ডাকাতির ঘটনার সাথে সংশ্লিষ্ট শহিদ ফকির নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে।

মানববন্দনে আইনজীবি নেতৃবৃন্দ অভিযোগ করেন ডাকাতির ঘটনার ১ মাস অতিবাহিত হলেও কেবল একজন ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অন্য ডাকাতদের এখোনো গ্রেফতার করতে পারেনি। তারা অবিলম্বে ডাকাতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক বিচারের দাবী জানান।
মানববন্ধনে আইনজীদের সাথে কয়েক শত বিভিন্ন শ্রেনও পেশার মানুষ অংশগ্রহন করেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখোয়াত হোসেন তপু বলেন, ডাকাতির সাথে সংশ্লিষ্ট ১ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে বাকীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com