সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

সরকারি জায়গা অবৈধভাবে দখল করে নির্মাণ করতে যাচ্ছে কন্টেইনার ডিপু

  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৭.৫৫ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ-চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় লিংরোডের ভিআইপি সড়কে চলাচল হাজারও পর্যটক লিংরোডের কাজ শেষ হতেই বনবিভাগ ও বন্দরের র‌্যালীং কেটে পরিবেশের সুন্দর্য নষ্ট ও সরকারি জায়গা দখল করে নির্মাণ করতে যাচ্ছে কন্টেইনার ডিপু।১৮ অক্টোবর বুধবার দুপুর ১ টার সময় ঘটনাস্থলে গিয়ে এসব দৃশ্য।

সরকারি জায়গা দখল ও বন্দরের র‌্যালীং কাটার বিষয় নিয়ে চলাচলরত এক পথচারী সংবাদমাধ্যমকে বলেন, সাগর পাড়ের এই লিংরোডটি সাধারণত মানুষের চলাচলের একটি ভি আই পি সড়ক। এই রোডে বেশিরভাগ
চলাচল করেন ভিআইপি ও সিআইপিরা,সরকারি জায়গা দখল করে রোডের সুন্দর্য নষ্ট এবং আশপাশের গাছপালা কেটে সুন্দর্য নষ্ট করছেন।একাজে জরিত রয়েছে কাঠতলির মঞ্জু মিয়া,৪০নং ওয়ার্ড যুবলীগ নেতা রনি সহ আরও অনেকেই।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিনদিন উন্নয়নের ধারা অব্যাহিত রাখতে প্রতিনিহত কাজ করে যাচ্ছেন।কিছু পাতি নেতা বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব অপকর্ম করেই চলেছে।

এবিষয়টি নিয়ে মঞ্জুর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সংবাদমাধ্যমকে বলেন,আমরা বনবিভাগ ও বন্দরের কোন র‌্যালীং বা পরিবেশ অধিদপ্তরের কোন গাছপালা কেটে মাটি ফেলছি না,আমরা সিডিএ এবং পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে লিখিতভাবে অনুমতি নিয়ে মাটি ফেলানোর কাজটি সম্পন্ন করে আসছি।আমাদের কাছে সকল ডকুমেন্ট রয়েছে,তবে আপনকে ডকুমেন্ট দেখাতে পারব না আপনার।

বিষয়টি নিয়ে জায়গার মালিক ও ৪০নং ওয়ার্ড যুবলীগ নেতা রনির মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সংবাদমাধ্যমকে বলেন,এই জমিতে এক পাশে শিশুপার্ক অন্য সাইডে কন্টেইনার ডিপু করার জন্য আমরা মাটি ফেলে আসতেছি,সংবাদকর্মীরা র‌্যালীং কাটা ও পরিবেশ অধিদপ্তরের গাছ কাটা নিয়ে প্রশ্ন করলো তিনি প্রশ্নের জবাবে বলেন,এব্যাপারে আমি কোনকিছুই জানি না,এর আগে কয়েকজন সাংবাদিক এই বিষয়টি নিয়ে কথা বলেছিল,পরে কি হয়েছে বলতে পারি না।আমার একজন বড়ভাই আসে।ওনার সাথে কথা বলে পরে ফোন করব বলে জানান।

এবিষয়ে বনবিভাগের কাজলের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সংবাদমাধ্যমকে বলেন,এব্যাপারে আমি জানি না,আপনি অবগত করার পরে আমি বিষয়টি জেনেছি,আমি স্পটে লোক পাঠিয়েছি।বিগত আগেও গাছটা নিয়ে আমরা একটি মামলা করেছি,বর্তমানে মামলাটি চলমান।

১৮ অক্টোবর বুধবার দুপুর ১টার সময় বন্দরের প্রজেক্ট ডাইরেক্টর রাজিবের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন,আমি এবিষয়টি অবগত না,আপনি বলেছেন আমি আজকে বিকেলে ঘটনাস্থলে এসে ডকুমেন্ট দেখতে চাইব,যদি ডকুমেন্ট না দেখাতে পারে সেক্ষেত্রে তার বিরুদ্ধে যথাযথ ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com