সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী

পাবনায় কাস্টমসের অভিযানে চার লক্ষ অবৈধ বাংলা বিড়িসহ পিকআপ ভ্যান জব্দ

  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৬.০৫ পিএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

 

পাবনার জালালপুর বাগতিপাড়া হাইওয়ে রোডে অভিযান চালিয়ে চার লক্ষ শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত বাংলা বিড়ি জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। বুধবার সকাল ১১ টার দিকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল-১ পাবনার রাজস্ব কর্মকর্তা মোঃ তানবীন ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময় একটি পিকআপ ভ্যাট জব্দ করা হয়েছে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে পাবনা জেলার বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে কমদামী অবৈধ বিড়ি উৎপাদন করে আসছে। জেলার সুজানগর উপজেলার চরদুলাই থেকে একটি পিকআপ ভ্যানে নকল ব্যান্ডরোলযুক্ত কমদামী অবৈধ বাংলা বিড়ি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রির জন্য যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পাবনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল-১ এর রাজস্ব কর্মকর্তা মোঃ তানবীন ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম জেলার জালালপুর বাগতিপাড়া হাইওয়ে রোডে পরিবহনে অভিযান ও তল্লাশি চালায়। এসময় একটি পিকআপ ভ্যান থেকে চার লক্ষ (৪,০০,০০০) শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত বাংলা বিড়ি জব্দ করা হয়। এ ঘটনায় পিকআপ ভ্যানসহ চালককে আটক করা হয়েছে। অভিযান শেষে জব্দকৃত বিড়ি ও পিকআপ ভ্যান কাষ্টমস অফিসে আনা হয়েছে।

রাজস্ব কর্মকর্তা মোঃ তানবীন ইসলাম জানান, অভিযানে বিপুল পরিমান অবৈধ বাংলা বিড়িসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। বাংলা বিড়ির মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরো জানান, নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। এছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com