শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বুড়ির বাঁধে মাছ ধরা উৎসব

  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১.১৩ পিএম
  • ৩৩১ বার পড়া হয়েছে

 

মো:মনসুর আলী,রুহিয়া(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ-ঠাকুরগাঁও সদর উপজেলার ৭চিলারং ও ৩ আকচা ইউনিয়নের শুক নদীর তীরে বুড়ির বাঁধ এলাকায়। চলছে মাছ ধরার উৎসব। এই উৎসবে যোগ দিয়েছেন আশপাশের এলাকাসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ। আজ থেকে শুরু হয়েছে এই উৎসবের আনুষ্ঠানিকতা। চলবে আরও তিন থেকে চার দিন।

১৭/১০/২০২৩ ( মঙ্গলবার) বুড়ির বাঁধ এ গিয়ে দেখা যায়, ভোর থেকেই বুড়ির বাঁধ এ আসতে থাকের মানুষ। কারও কাঁধে পলো, আবার কারও হাতে ঠেলা জাল, বাদাই জাল, খেয়াজাল, টানা জালসহ মাছ ধরার নানান উপকরণ। তাদের বেশির ভাগই শৌখিন মাছ শিকারি। যাদের মাছ ধরার সরঞ্জাম নেই তারাও বসে নেই। খালি হাত দিয়েই কাঁদার মধ্যে মাছ খুঁজছেন। আর নদীর পাড়ে হাজারো মানুষ ভিড় জমিয়েছেন মাছ ধরা দেখতে। অনেকে মাছ না ধরলেও বন্ধু-বান্ধব ও স্বজনদের দিয়ে দিচ্ছেন।

উৎসবে অংশ নিতে আসা ২ নং আখানগর ইউনিয়নের ও ৭নং চিলারং ইউনিয়ন থেকে আসা হামিদুল ও মুনার বলে পলো দিয়ে মাছ ধরতে ভালো লাগে। সপ্তাহের ছুটি দিন শুক্রবার গেট ছাড়লে বিভিন্ন শ্রেণীর মানুষ সাথে মাছ মারার উৎসাহিত হত। এখনে বোয়াল, শোল, মৃগেল, কাতলাসহ বিভিন্ন জাতের মাছ পাওয়া গেছে বলে জানায় সে।

জেলা মৎস্য কর্মকর্তা সুত্রে বলেন, ৫০ একর এলাকাজুড়ে সুক নদীর ওপর নির্মিত বুড়ির বাঁধ মৎস্য অভয়াশ্রম। প্রতিবছর নির্দিষ্ট সময়ে ছেড়ে দেওয়া হয় এই বাঁধের পানি। তখন জনসাধারণের জন্য মাছ ধরার অনুমতি দেওয়া হয়। এ বাঁধে দেশীয় প্রজাতির প্রচুর মাছ পাওয়া যায় বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com