মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

যুক্তরাষ্ট্রে এক মুসলিম বালককে হত্যার দায়ে একজন অভিযুক্ত

  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১২.১৯ এএম
  • ১৮০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে এক বাড়িওয়ালা এক মুসলিম নারী ও ৬ বছর বয়সী বালককে উপর্যুপরি ছুরিকাঘাত করার পর তার বিরুদ্ধে হত্যা এবং ঘৃণামূলক অপরাধের অভিযোগ আনা হয়েছে। পুলিশ হামলার সাথে ইসরাইল এবং হামাসের যুদ্ধ জড়িত বলে মনে করছে।

শিশুটিকে ২৬বার ছুরিকাঘাত করা হয়। সে হাসপাতালে মারা যায়। ইলিনয়ের উইল কাউন্টি শেরিফের অফিসের এক বিবৃতি অনুসারে, ৩২ বছর বয়সী আহত নারী শনিবারের “জঘন্য” হামলা থেকে বেঁচে যাবেন বলে মনে করা হচ্ছে। ওই নারীকে শিশুটির মা বলে ধারণা করা হচ্ছে।

রবিবার শেষের দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেন, তিনি এবং তার স্ত্রী এই হত্যাকাণ্ডের কথা জানতে পেরে হতবাক এবং মর্মাহত।

শেরিফের কার্যালয় বিশদ বিবরণ দেয়নি বা ভিক্টিমদের জাতীয়তা জানায়নি, তবে আমেরিকান-ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের (কেয়ার) শিকাগো অফিস শিশুটিকে ফিলিস্তিনি-আমেরিকান বলে বর্ণনা করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, “গোয়েন্দারা জানিয়েছেন এই নৃশংস হামলার উভয় শিকার সন্দেহভাজন ব্যক্তির টার্গেট ছিল। কারণ তারা ছিল মুসলিম এবং হামাস ও ইসরাইলের মধ্যে মধ্যপ্রাচ্যে সংঘাত চলছে। তার সাথে এই হামলা সম্পর্কযুক্ত।” হত্যাকাণ্ডটি শিকাগোর ৬৪ কিলোমিটার পশ্চিমে ঘটে।

ইসরাইল ৮ অক্টোবর হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এর আগের দিন হামাস ইসরাইলের ভারী অস্ত্রবেষ্টিত সুরক্ষিত সীমান্ত ভেঙে হামলা চালায়, ১৪০০ জনের বেশি মানুষকে গুলি, ছুরিকাঘাত এবং পুড়িয়ে মারে। নিহতদের বেশিরভাগ বেসামরিক নাগরিক ছিল।

এরপর ইসরাইলের উপর্যুপরি বোমা হামলা আশেপাশের এলাকাগুলোকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এতে গাজা উপত্যকায় অন্তত ২,৬৭০ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই সাধারণ ফিলিস্তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com