সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান কারেন্ট জাল জব্দ

  • আপডেট সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ৬.৩৪ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে

দেশের অন্যতম মৎস্য সম্পদ মা ইলিশ রক্ষায় দেশ ব্যাপী নৌ পুলিশের অভিযান চলমান রয়েছে। সরকারী নির্দেশনা অনুযায়ী মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম সুরক্ষিত করার লক্ষ্যে গত ১২ অক্টোবর হতে ২ নভেম্বর ২০২৩ পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সরকার কর্তৃক সম্পূর্নরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌ পুলিশ নদীতে নিয়মিতভাবে টহল কার্যক্রম জোরদার করেছে। অবৈধ ভাবে সরকারী নির্দেশনা অমান্য করে নির্বিচারে মা ইলিশ শিকারের সাথে জড়িত থাকার অভিযোগে রবিবার ৯ কোটি ২৬ লক্ষ মিটার জাল, ৬ শত ৫২ কেজি মাছ, ৩২ টি নৌযান সহ মোট ১৩৬ জনকে গ্রেফতার করা হয়।বিশেষ অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোট ৩২ টি মামলা করা হয়।

এসংক্রান্তে নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ সফল করতে নৌ-পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। আইন অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে নৌ পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com