মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

দৈনিক প্রায় ২১শ চিকিৎসক মোবাইল ফোনে জনগণকে করোনা বিষয়ে স্বাস্থ্যসেবা দিচ্ছেন

  • আপডেট সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২০, ৫.৪৬ পিএম
  • ৩৪৬ বার পড়া হয়েছে

দৈনিক প্রায় ২১শ’ স্বেচ্ছাসেবী চিকিৎসক মোবাইল ফোনে জনগণকে করোনা বিষয়ে স্বাস্থ্যসেবা দিচ্ছেন।
করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ একথা জানান।
তিনি জানান, দেশে বর্তমানে করোনা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিসকের সংখ্যা ২২ হাজার ৭৭৯ জন। এদের মধ্যে ২ হাজার ১১৮ জন চিকিৎসক মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা দিচ্ছেন। এরমধ্যে স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে ৫০ জন এবং ৩৩৩ নম্বরে ২ হাজার ৬৮ জন চিকিৎসক বিনামূল্যে জ্বর, সর্দি, কাশিসহ করোনা বিষয়ে চিকিৎসাসেবা ও পরামর্শ দিচ্ছেন।
তিনি বর্তমান পরিস্থিতিতে জনসাধারণকে হাসপাতালে না এসে ঘরে বসে ১৬২৬৩ ও ৩৩৩ এবং আইইডিসিয়ার’র হটলাইন ১০৬৫৫ ও ০১৯৪৪৩৩৩২২২ নম্বরে ফোন করে স্বাস্থ্যসেবা নেয়ার আহ্বান জানান।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে ৬২ হাজার ১৭৩টি, ৩৩৩ নম্বরে ১ হাজার ৫৪১টি এবং আইইডিসিয়ার’র হটলাইন নম্বরে ৩ হাজার ৮৯টিসহ সর্বমোট ৬৬ হাজার ৮০৩টি ফোন কল এসেছে। এর বেশিরভাগই কোভিড ১৯ সংক্রান্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com