সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

অপরাধ নিয়ন্ত্রণে বিট -৭৮ পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা” অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ৮.২৩ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ-চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের নারিকেল তলাস্থ বিট-৭৮ পুলিশিং কমিটির সভা গত কাল শনিবার ,বিকেলে কমিউনিটি লিডার মো: হাছি মিয়ার সভাপতিত্বে ও সদস্য মো: রায়হানের সঞ্চালনায়ে আল- আমিন মাদ্রাসা প্রাংগনে অনুষ্ঠিত হয়।

পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি করতে হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে।

এতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিট-৭৮’র ইনর্চাজ(এস আই)মো: কামাল হোসেন, এএসআই মো:আব্দুর রউফ,এএসআই মো: আবুল হোসেন,কমিউনিটি লিডার এম,এ হাসান,মো:আলমগীর,মো:ছালেহ আহম্মদ, সহ বিভিন্ন বাড়ি-বিল্ডিং ও গলি এলাকার মুরব্বিগণ

উক্ত বিট-৭৮ পুলিশিং কমিটির সভার নেতৃবৃন্দরা বলেন,পুলিশের পাশাপাশি সামাজিক নিরাপত্তা,ইভটিজিং,জুয়া- মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কমিউনিটি লিডারদের আইনী প্রক্রিয়ায় এগিয়ে আসতে হবে।

এছাড়া কোন মারাত্মক অপরাধ প্রবণ ঘটনা ঘটলে ও অপরাধ সংঘঠিত হবার আশংকা দেখলে নিকটস্থ থানা পুলিশ অথবা জাতীয় নিরাপত্তা কলে তথ্য জানিয়ে সহায়তা করতে বিশেষ অনুরোধ জানিয়েছেন।

তাছাড়া বিশেষ কোন কারণে আইনী সহায়তা নিতে থানার ওসি / অফিসার ইনর্চাজের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com