সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দিলেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ৬.৪৯ পিএম
  • ১৫০ বার পড়া হয়েছে

ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় পৌছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

আজ মঙ্গলবার দুপুর দুইটায় ভাঙ্গায় পৌঁছান প্রধানমন্ত্রী । এর আগে বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া রেলওয়ে স্টেশনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পর নিজ হাতে টিকিট কাটেন প্রধানমন্ত্রী এবং ভাঙ্গার উদ্দেশ্যে ট্রেনে উঠেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতাসহ সরকারের পদস্থ কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর ট্রেনটি যখন শরীয়তপুরের নাওডোবা অংশে পৌঁছায় তখন হাজারও মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় অপেক্ষমাণ মানুষেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাত নেড়ে অভিনন্দন জানান এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ভাঙ্গার রাজেন্দ্র কলেজ মাঠে সুধী সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এরপর আওয়ামী লীগ আয়োজিত ডাক্তার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামের জনসভায় যোগ দেন সরকার প্রধান। সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হয় সভাস্থলে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নতুন সাজে  ফরিদপুর সড়কে গেট, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পুরো উপজেলা। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা।

এরপর বিকালে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া যান প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com