সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

রাঙ্গামাটিতে গাছবোঝাই ট্রাক থামিয়ে চালককে গুলি

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ৬.৩১ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

রাঙ্গামাটিতে গাছবোঝাই ট্রাক থামিয়ে চালককে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৯টায় রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের ধেপ্পোছড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহত ট্রাকচালকের নাম শহিদুল ইসলাম।

জানা যায়, ধেপ্পোছড়ি এলাকায় পাহাড়ে উঠার সময় দুর্বৃত্তরা গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গাড়ির চালক বাঁ পায়ে গুলিবিদ্ধ হন এবং গাড়ির দুইটি চাকা ফেটে যায়।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ আহত চালককে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে দুর্বৃত্তরা চলন্ত ট্রাকে গুলিবর্ষণ করে। এতে ট্রাকচালক শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হন।

তিনি আরও বলেন, দুর্বৃত্তদের ধরতে অভিযান চালানো হবে। ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গামাটি শহরের ট্রাক টার্মিনালের সামনে গাড়িচালক ও শ্রমিকরা সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় সশস্ত্র দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com