সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধনের তারিখ পেছাল

  • আপডেট সময় সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৫.১৮ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধনের তারিখ পিছিয়েছে। ২০ অক্টোবরের পরিবর্তে উদ্বোধনের নতুন তারিখ আগামী ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী এই তথ্য নিশ্চিত করেছেন। আমিন উল্লাহ নুরী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে মেট্রোরেলের এই অংশের উদ্বোধন করবেন। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশ চালু হলে মেট্রোরেলে চলাচল বাড়বে, নগরবাসী গাড়ি ছেড়ে মেট্রোতে চলাচল করবেন। এতে শহরের যানজট ও বায়ুদূষণ কমবে।

যানজটের এই নগরে বাসে বা ব্যক্তিগত গাড়িতে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা। মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন হয়ে সেই দূরত্ব মাত্র ৪০ মিনিটেই পাড়ি দেয়া যাবে বলেও জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এই সচিব।

এর আগে গত ২০ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, ২০ অক্টোবর মেট্রোরেলের মতিঝিল অংশ উদ্বোধন করা হবে।

প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচলের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে এই অংশের সবগুলো স্টেশন চালু হয়েছে। এখন মেট্রোরেল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করছে।

– একুশে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com