সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

রাজধানী কাকরাইলের এস, এ পরিবহনের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট সময় সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৪.৩১ পিএম
  • ১৫১ বার পড়া হয়েছে

রাজধানী কাকরাইলের এস, এ পরিবহনের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌছে সকাল ১০ টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণ এনেছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ হতাহত হয়েছেন কি না তা জানাতে পারেনি দমকল বাহিনী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বাসসকে বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল ১০ টা ১০ মিনিটে কাকরাইল এস, এ পরিবহনের ৪ তলা ভবনের নীচ তলায় আগুন লাগে। এরপর ১০ টা ১৫ মিনিটে সেখানে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ৮ টি, তেজগাঁও ৩টি ও ১ টি টহলগাড়ি ঘটনাস্থলে পৌছে সকাল ১০ টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি জানান, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। এটি তদন্ত সাপেক্ষ বলা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com