সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

ভারতে ২৫০০ বাংলাদেশী নাগরিক আটকে পড়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

  • আপডেট সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০, ১০.৩১ পিএম
  • ৯৯৫ বার পড়া হয়েছে

প্রাণঘাতি কোভিড-১৯’র ব্যাপক প্রসার রোধে নয়া দিল্লি আগামী ১৪ এপ্রিল পর্যন্ত ২১ দিনের লকডাউন ঘোষণা করায় প্রায় আড়াই হাজার বাংলাদেশী নাগরিক ভারতে আটকে পড়েছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নয়া দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের তথ্য অনুসারে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের মধ্যে প্রায় এক হাজার ছাত্র-ছাত্রী রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ভারত এবং অন্যান্য দেশে আটকে পড়া নাগরিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
এতে বলা হয়, কোভিড-১৯’র কারণে বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ নিশ্চিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিক নজর রাখছে।
বিবৃতিতে বলা হয়, ভারতে বাংলাদেশী মিশনগুলো ফোনে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সেখানে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের কল্যাণমূলক বিষয়গুলোর প্রতি নজর রাখছে।
বিবৃতিতে বলা হয়েছে, আর্থিক সংকটসহ আটকে পড়া আড়াই হাজার বাংলাদেশী নাগরিকদের যে কোন সমস্যা সমাধানের লক্ষ্যে মিশনগুলো সক্রিয় রয়েছে।
চিকিৎসা, পর্যটন এবং শিক্ষার উদ্দেশ্যে প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশী ভারত সফর করে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ভারতে ২১ দিনের লক ডাউন চলছে, যে কারণে আন্ত: প্রদেশীয় পরিবহন নেটওয়ার্কও বন্ধ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com