সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

শাকিলের সহযোগিতায় এগিয়ে এলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ

  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ১১.৪৮ পিএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি:-লিবিয়ায় দালালের খপ্পরে আটক সেই শাকিলের সহযোগিতায় এগিয়ে আসলেন সালথা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি উপজেলার গট্টি ইউনিয়নের বড় লক্ষণদিয়া গ্রামের সন্তান।

শুক্রবার (২৯ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তুপুর গ্রামস্থ শাকিলের পিতা দিনমুজুর মো. টিটুল মিয়ার হাতে কিছু নগদ অর্থ তুলে দেন। এসময় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তাদের যথাসম্ভব সহযোগিতা করার আশ্বাস দেন।

বিষয়টি নিশ্চিত করে তরুণ এই সমাজসেবক বলেন, আমি মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্যও কাজ করতে চাই। এছাড়াও তরুন সমাজ বিনির্মানে অবদান রাখতে চাই। আজ শাকিলের সাথে যা হয়েছে তা খুবই মর্মান্তিক ঘটনা। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এসময় তিনি সমাজের বিত্তশালী লোকজনসহ সবাইকে শাকিল ও তার পরিবারের পাশে দাঁড়াতে অনুরোধ করেন।

প্রসঙ্গত, অভাবের সংসারে পরিবারের মুখে একটু হাঁসি ফোটাতে পড়াশোনা বাদ দিয়ে গত চার মাস আগে এক দালালের মাধ্যমে ১২ লাখ টাকার বিনিময়ে ইতালির উদ্দেশ্য রওনা হন শাকিল মিয়া। কিন্তু দালালরা তাকে ইতালির বদলে লিবিয়ায় নিয়ে যায়। সেখানে নিয়ে বেশ কয়েকদিন ধরে তাকে আটকে রেখে দালালরা আরও ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে নির্মম নির্যাতন চালাচ্ছে।
মাহমুদুর রহমান তুরান
ফরিদপুর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com