মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আফগানিস্তানে ৬ দশমিক৩ মাত্রার ভূমিকম্পন

  • আপডেট সময় শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ৭.৫৭ পিএম
  • ৩২৬ বার পড়া হয়েছে

আফগানিস্তানে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১৫ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, উত্তর আফগানিস্তানের হেরাত শহরের উত্তর-পশ্চিমে ৩৫ কিলোমিটার (২০ মাইল) দূরে এ ভূমিকম্প আঘাত হানে।

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র মোল্লা জান সায়েক বলেছেন, হেরাত প্রদেশের জিন্দা জান জেলার প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে হতাহতের এ সংখ্যা জানা গেছে।

তিনি জানান, ফারাহ এবং বাদঘিস প্রদেশেও ভূমিকম্প হয়েছে। সেখানে ঘরবাড়ির ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। তবে হতাহতের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

আফগান রেড ক্রিসেন্টের মুখপাত্র এরফানুল্লাহ শারাফজোই বলেছেন, জরুরি দল এবং স্বেচ্ছাসেবকরা হেরাত যেতে এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

একাধিক কম্পন হেরাতে আতঙ্কের সৃষ্টি করেছিল, বাসিন্দা নাসিমা জানিয়েছেন।

হেরাতে বাসিন্দা নাসিমা জানান, একাধিকবার কম্পন হয়েছে। লোকেরা তাদের বাড়ি ছেড়ে চলে গেছে। আমরা সবাই রাস্তায় রয়েছি।

এদিকে দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রাথমিক ভূমিকম্পের পর অন্তত তিনটি শক্তিশালী কম্পন অনুভূত হয়।ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকা পড়ে আছে।

প্রায়ই ভূমিকম্পে আক্রান্ত হয় আফগানিস্তান- বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালায়। কারণ এটি ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত।

গত বছরের জুনে পাকতিকা প্রদেশে একটি পাঁচ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষ মারা যান, গৃহহীন হয়ে পড়েন বহু মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com