সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

“উদীচীর সাংস্কৃতিক সমাবেশ”

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ১০.৫২ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ-প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার স্বভাবকবি খ্যাত লোককবি রাধাপদ রায়-এর উপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদ এবং প্রধান আসামিসহ এ ইন্ধনদাতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। ০৫ অক্টোবর সন্ধ্যা ৬টায় শাহবাগ প্রজন্ম চত্বরে অনুষ্ঠিত হয় এ সাংস্কৃতিক সমাবেশ। উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান-এর সভাপতিত্বে সমাবেশে উদীচী কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা মহানগরের অন্তর্ভুক্ত বিভিন শাখা সংসদের শিল্পী-কর্মীরা ছাড়াও সমমনা বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবশ শুরুতেই বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম। এরপর একে একে বক্তব্য রাখেন প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক গণসংগঠনসমূহ-এর পক্ষে রঘু অভিজিৎ রায়, গণজাগরণ মঞ্চ-এর অন্যতম সংগঠক জীবনানন্দ জয়ন্ত ও আকরামুল হক। এরপর বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। তিনি বলেন, একজন বর্ষীয়ান লোককবির উপর এধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তার উপর হামলাকারী সাম্প্রদায়িক মন্তব্য করে দম্ভোক্তির সাথে উল্লেখ করেছে যে “হেঁদু মারলে কিছু হয় না”।

বেশ কয়েক বছর ধরে হিন্দু সম্প্রদায়সহ দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর যে ধারাবাহিক হামলা হচ্ছে তার কোনটিরই বিচার না হওয়ার কারণেই লোককবির উপর হামলাকারী এমন দম্ভোক্তি করার সাহস পেয়েছে। অবিলম্বে এ ঘটনার সাথে জড়িত সবাইকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান উদীচীর সাধারণ সম্পাদক। সমাপনী বক্তব্যে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান বলেন, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশে একজন বর্ষীয়ান লোককবির উপর যে নৃশংস কায়দায় হামলা চালানো হয়েছে তার নিন্দায় সোচ্চার হয়েছে সারাদেশ।

বাহাত্তরের সংবিধানের মূলনীতি মেনে চললে আজকের বাংলাদেশে এমন ঘটনা দেখতে হতো না। একজন আসামি গ্রেপ্তার হলেও লোককবি রাধাপদ রায়-এর উপর হামলায় জড়িত অন্যজনকে এখনও গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনার ইন্ধনদাতাদেরও খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান উদীচীর সভাপতি। সমাবেশে অন্য বক্তারা বলেন, দেশের জেলা উপজেলা পর্যায়ে দীর্ঘদিন ধরেই কবি-সাহিত্যিক-সঙ্গীত ও নাট্যশিল্পীসহ সংস্কৃতিকর্মীদর উপর হামলা করা, ভয়ভীতি দেখানোসহ নানাভাবে সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। লোককবি রাধাপদ রায়-এর উপর হামলা তারই ধারাবাহিকতা। এসব কর্মকাণ্ডের মাধ্যম মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি দেশে অসাম্প্রদায়িক, মৌলবাদবিরোধী সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকে বাধা দিতে চায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com