সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ২.২৭ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মুমিত হাসান তনু

(১৯) মৃত্যু হয়েছে।

আজ (০১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট, ঢাকা-চট্রগ্রাম রেল সড়কের নরসিংদীর সদর উপজেলা চিনিশপুরে এই ঘটনা ঘটে। নিহত মুমিত হাসান তনু কুমিল্লা জেলার দেবিদ্দার উপজেলার রাজনেরহাট এলাকার মোমিন মিয়ার ছেলে। তিনি নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের মানবিক বিভাগ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

পরীক্ষা শেষ হলেও কলেজের নিয়মিত উপস্থিতিতে অংশ নিতে প্রতিদিনের ন্যায় কলেজে যাচ্ছিলেন তিনি।

তার সহপাঠী ও এলাকাবাসী জানায়, চিনিশপুরের একটি বাড়িতে ভাড়ায় থেকে কলেজে পড়াশোনা করতেন তনু। প্রতিদিনের ন্যায় সকাল সাড়ে ৯টার দিকে দুই বন্ধু মিলে কলেজে রওনা হয়। পধিমধ্যে রেল সড়ক পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী সূবর্ণা এক্সপ্রেসের নিচে কাটাপড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) কার্তিক চন্দ্র রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নেয়া হয়েছে। পরিবারের লোকজনের সিদ্ধান্তের উপর ভিত্তি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com