সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ আবার অন্ধকার যুগে ফিরে যাবে : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ৫.৪৭ পিএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ আবার অন্ধকারে নিমজ্জিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ আবার অন্ধকার যুগে ফিরে যাবে।’

বুধবার ওয়াশিংটনের হলিডে এক্সপ্রেস ইন হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমি জানি, বাংলাদেশের মানুষ অন্ধকারে ফিরে যেতে চাইবে না।’

বিএনপি-জামায়াত সরকারের ২৯ বছরকে অন্ধকারযুগ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, এই সময়ে তারা নিজেদের ভাগ্য গড়ে তোলা ছাড়া মানুষের জন্য কিছুই করেনি।

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত চক্র বাংলাদেশের মানুষের জীবন থেকে ২৯ বছর মুছে দিয়েছে। আওয়ামী লীগ ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত সারা দেশে ব্যাপক উন্নয়ন পরিচালনা করে এই বছরের ব্যবধান কমিয়েছে।’

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত রূপকল্প ২০৪১-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ২০০৯ সাল থেকে দেশে অব্যাহত গণতান্ত্রিক প্রক্রিয়া ও স্থিতিশীলতার পাশাপাশি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দেশ পরিচালনা করায় বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ২০২৬ সাল থেকে উন্নয়নশীল দেশ হিসেবে দেশের যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছে এবং উন্নয়ন ও সমৃদ্ধির পথে যাত্রা সহজ করার উপায় খুঁজতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, ‘আমি জানি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের যাত্রায় কোনো অসুবিধা হবে না।’

-ইউএনবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com