সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

গাজীপুরের কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭.৪৫ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ফাতেমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. মনির (৪৫) নামে আরও এক ব্যক্তি আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার দুপুর পৌনে দুইটার দিকে ফাতেমাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মোটরসাইকেলচালক মো. খোরশেদ জানান, বুধবার সকাল ১১টার দিকে গাজীপুরের কালিগঞ্জের বাকেরপাড়ার নাভানা ব্রিজের ঢাল থেকে তিনি নিচে নামছিলেন। এ সময় ওঁই বৃদ্ধা পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। ঢাল থেকে নামার সময় মোটরসাইকেল ব্রেক করলে তা স্লিপ করে ফাতেমার গায়ে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা খোরশেদসহ আরেক আরোহী ছিটকে পড়েন।

খোরশেদ বলেন, ‘পরে আমরা তিনজন ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য আসি। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা শেষে ওই বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন। পরে আমরা জানতে পারি কালিগঞ্জ সদরের বালিগাও এলাকায় ওঁই বৃদ্ধার বাড়ি। আমরা তাঁর পরিবারের সদস্যদের খবর দিয়েছি।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com