বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত বাংলাদেশি ১ লাখ কর্মী নেওয়ার প্রস্তাবে সম্মত রাশিয়া অনার্সে বাংলা-ইতিহাসের মতো মৌলিক বিষয় বাদের পরিকল্পনা নেই :শিক্ষামন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে বড় পর্দায় খেলা দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে :যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাজেট অধিবেশনে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে সীমান্ত সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে শূন্যরেখায় আটকে থাকা সব নাগরিককে ফিরিয়ে নিয়েছে ভারত নোটিশের জবাব দিতে আদ-দ্বীন হাসপাতালকে ২ দিনের সময় দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু

পান্থ আফজালের সাথে আড্ডায় তারকারা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১.০৮ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ-এক বছর পূর্ণ করল পান্থ আফজালের গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনায় জনপ্রিয় সেলেব্রেটি শো ‘কাম টু দ্যা পয়েন্ট উয়িথ পান্থ আফজাল’। গত এক বছর ধরে শোবিজ জগতের প্রায় অর্ধশতাধিক তারকাদের সঙ্গে আড্ডা দিয়েছেন তিনি। ডাঙ্গুলী এন্টারটেইনমেন্টের সার্বিক তত্ত¡াবধানে নির্মিত এই তারকা আড্ডা শোতে অতিথি হিসেবে এসেছেন এ যাবতকালে তৌকির আহমেদ, আজমেরী বাঁধন, প্রিন্স মাহমুদ, রায়হান রাফি, তমা মির্জা, দিঘী, সিয়াম আহমেদ, সজল, বাপ্পী চৌধুরী, পূজা চেরী, সুনেরাহ বিনতে কামাল, চয়নিকা চৌধুরী, আরশ খান, সোহেল মন্ডল, সিদ্দিক, জাকিয়া বারী মম, ইমন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, আদর আজাদ, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, ফারজানা ছবি, দিলরুবা রুহি, হৃদি হক, জুয়েল জহুর, কেয়াসহ প্রায় অর্ধশত তারকামুখ।

এই প্রসঙ্গে পান্থ আফজাল বলেন, ‘আজ থেকে এক বছর আগে এই শোটি শুরু করেছিলাম। ডাংগুলি এন্টারটেইনমেন্টের পরিচালক সোহাগ মাসুদ আমাকে একটি নতুন ধারার অনুষ্ঠান করতে একদিন তার অফিসে ডাকেন। সঙ্গে ছিলেন ডাংগুলির হাসান রেজা শ্যামল। এরপর এই অনুষ্ঠানটি ডি টকস ‘কাম টু দ্যা পয়েন্ট উয়িথ পান্থ আফজাল’ নামে ডিজিটাল প্লাটফর্মে শুরু করি। অনুষ্ঠানটির বিশেষত্ব হলো, তারকারা এ আড্ডায় বসে তাদের মিডিয়ায় পদার্পনের গল্প, সাম্প্রতিক কাজ ও ইস্যু, জীবনবোধ, সামনের কাজের পরিকল্পনা ও ভাবনাগুলো খোলামনে প্রকাশ করতে পারেন।

তাই শোগুলো হয়ে উঠেছে ভিন্ন কিছু।’ এদিকে একই প্লাটফর্মে পান্থ আফজাল নতুন মুক্তিপ্রাপ্ত মুভি নিয়ে ‘প্রেক্ষাগৃহ’ও উপস্থাপনা করে থাকেন। এর আগে ডিজিটাল মিডিয়া ও টিভিতে বিভিন্ন শোর উপস্থাপনাতেও দেখা গেছে তাকে। তার উপন্থাপনায় ‘আড্ডা উইথ পান্থ আফজাল’ লাইভ শোতে অতিথি হয়ে এসেছেন বিভিন্ন অঙ্গনের জনপ্রিয় তারকারা।

উল্লেখ্য, বাংলাদেশ প্রতিদিনের বিনোদন সাংবাদিক পান্থ আফজালের উপস্থাপনার ক্যারিয়ার প্রায় ৬ বছর। তিনি শুধু সাংবাদিকতায় সীমাবদ্ধ নন। তিনি একাধারে একজন কবি, লেখক, ক্রিয়েটিভ কপিরাইটার, উদ্যোক্তা, সংগীতশিল্পী এবং নিবেদিত সাংস্কৃতিক কর্মী। ২০১৯ সালের বইমেলায় ৫১ জন সাংস্কৃতিক কর্মীর সাথে একান্ত আড্ডা নিয়ে প্রকাশিত হয় পান্থ আফজালের লেখা ‘তারার মুখে তারার গল্প’। এছাড়াও তিনি যুক্ত রয়েছেন ‘বাতিঘর’ থিয়েটার এবং আবৃত্তি সংগঠন ‘মুক্তধারা আবৃত্তিচর্চা কেন্দ্র’র সঙ্গে। আবৃত্তির প্রতি অনুরাগের কারণে নিজ জেলা রাজবাড়ীতে শিশুদের জন্যে প্রতিষ্ঠা করেছেন আবৃত্তি সংগঠণ ‘প্রিয়তমেষু আবৃত্তি নিকেতন’। তিনি দীর্ঘ সাংবাদিক ক্যারিয়ারে অসাধারণ অবদানের জন্য ‘সেরা সাংবাদিক’ হিসেবে বেশকিছু অ্যাওয়ার্ডও পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com